মঙ্গলবার ১৬ জুন ২০২৬ - ১৭:১৩
ইরানের শত্রুরাই কোরআনে বর্ণিত ‘মাগদুবি আলাইহিম’-এর ধারাবাহিকতা

মালয়েশিয়ার ইসলামী দলের সভাপতি ড. আবদুল হাদি আওয়াং সূরা আল-ফাতিহায় ব্যবহৃত ‘আল-মাগদুবি আলাইহিম’ (যাদের ওপর আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে) অভিব্যক্তির প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা সেই একই শক্তির ধারাবাহিকতা, যাদের সম্পর্কে কোরআনে আল্লাহর ক্রোধের কথা উল্লেখ করা হয়েছে। বিদেশি আগ্রাসন ও অবরোধের মুখে তিনি ইরানি জাতির জন্য মহান আল্লাহর কাছে সুস্পষ্ট বিজয় কামনা করেন।

হাওজা নিউজ এজেন্সি’র আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ‘মাজমাউল আলামি কাদিমুন’ ফোরামের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘শহীদ শিশু, মার্কিন আধিপত্যের পরাজয় এবং ইসলামী উম্মাহর জাগরণ’-এ বক্তব্য দেন ড. আবদুল হাদি আওয়াং। সম্মেলনটি আল-কাওসার টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয়।

ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও নেতৃত্বকে আগ্রাসন এবং বহিরাগত চাপ মোকাবিলায় তাওফিক, অবিচলতা ও বিজয় দান করেন।”

পবিত্র কোরআনের আয়াতের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মুসলিম ইরানি জাতি এবং ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে তাদের বিরুদ্ধে সাহায্য করেন, যারা আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হয়েছে; যাদের কোরআনে ‘আল-মাগদুবি আলাইহিম’ বলে উল্লেখ করা হয়েছে। মুসলমানরা প্রতিদিনের নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তিনি তাদের পথ থেকে দূরে রাখেন।”

তিনি আরও বলেন, “আমরা আল্লাহর কাছে কামনা করি, তাঁর অনুগ্রহ ও রহমত যেন ইরানের জনগণ এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রচেষ্টার ওপর বর্ষিত হয়। একই সঙ্গে বিশ্বের মুসলমানরা যেন ইরানের প্রতি সমর্থন জানাতে এবং আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়।”

ড. আবদুল হাদি আওয়াং বলেন, “আজ ইসলামী উম্মাহর শত্রুরা মূলত সেই একই শক্তির উত্তরসূরি, যাদের সম্পর্কে কোরআন আলোচনা করেছে। আমরা আশা করি, আল্লাহর ইচ্ছা ও প্রতিশ্রুতি অনুযায়ী ইরান সুস্পষ্ট বিজয় অর্জন করবে।”

বক্তব্যের শেষাংশে তিনি পবিত্র কোরআনের আয়াত—“ইন্নাল্লাহা লা কাওয়িয়্যুন আযীয” (নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী)—উদ্ধৃত করে বলেন, “আমরা আশা করি, আল্লাহ তাঁর সাহায্য সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত করবেন। নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী এবং অপ্রতিরোধ্য।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha